২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

spot_img

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

এসবি ক্রীড়া ডেস্ক: সিলেটে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতীয় নারী ক্রিকেট দলের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই নিয়ে সিরিজে ৫ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

আজ (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক হরমনপ্রিত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় ভারতীয় নারী ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন হেমলতা। আর বাংলাদেশি বোলার রাবেয়া খাতুন ও নাহিদা আক্তার নেন ২ টি করে উইকেট।

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ করেন রিতু মনি। আর ভারতীয় স্পিনার রাধা যাদব নেন ৩ উইকেট।

দারুণ বোলিং নৈপুণ্যে ম্যাচ সেরা এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ভারতীয় স্পিনার রাধা যাদব ।

_এসবি/দেবযানী_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ