বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস ছালামের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এসময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ, আফছার আলী, জাহাঙ্গীর আলম, মামুনুর রশীদ, গোলাম রব্বানী, মাইনুল ইসলাম, হারুনুর রশীদ, আসাদুল রহমান, তাসলিমা আক্তারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, শিক্ষক আব্দুস ছালাম দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের মাঝে তিনি জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পরিশেষে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস ছালামের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়।