চট্রগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২৭ নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১৩ জন পুরুষ ও ১৪ জন মহিলাসহ সর্বমোট ২৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ননএফআইআর প্রসি. দাখিল করা হয়েছে।