এসবি ক্রীড়া ডেস্ক: ফিফা বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামী ৬ জুন ও ১১ জুন অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ দুটিকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ মে) ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক আনিসুল রহমান জিকো, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক সুজন হোসেন। আর চোট কাটিয়ে দলে ফিরেছেন শেখ মোরসালিন।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন নেই বললেই চলে। এর আগে দ্বিতীয় রাউন্ডে ৪ ম্যাচ খেলে জামাল ভূঁইয়াদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর হোম ম্যাচে লেবাননের সাথে ১-১ গোলে ড্র করেছিল তারা।
২৬ সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল-
গোলরক্ষক : মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।
রক্ষণ ভাগ : বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারেক কাজী, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মন, সুশান্ত ত্রিপুরা।
মধ্যমাঠ: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইয়া, শাহ্ কাজেম কিরমানি।
আক্রমনভাগ: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।
এসবি/ইন্দ্রজিৎ