২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আলোচিত এফবিআই প্রধানের মৃত্যু, খুশিতে আত্মহারা ট্রাম্প

spot_img

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মস্কোর সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্ত করা স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার মারা গেছেন। শনিবার (২১ মার্চ) তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিউইয়র্ক টাইমস কর্তৃক প্রকাশিত সাবেক এফবিআই প্রধান মুলারের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে বব (রবার্ট মুলার) মারা গেছেন। তার পরিবার এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।’

২০১৭ সালে মুলারকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেন তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তদন্তের কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন মুলার। ২০১৯ সালে প্রকাশিত চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচারণাকে সহায়তা করার উদ্দেশ্যে নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া।

২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুলার। এর আগে দীর্ঘ কর্মজীবনে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগা, নিউইয়র্কের মাফিয়া নেতা জন গট্টির বিরুদ্ধে মামলার তদারকি করেন তিনি। এ ছাড়া ১৯৮৮ সালে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ বোমা হামলা মামলার তদন্তে নেতৃত্ব দেন।

শনিবার তার মৃত্যুর খবর প্রকাশের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিতর্কিত মন্তব্য করেন। তিনি লিখেছেন, ‘রবার্ট মুলার মারা গেছেন। ভালো হয়েছে, আমি খুশি। এখন তিনি নিরপরাধ মানুষদের ক্ষতি করতে পারবেন না।’

সূত্র: গার্ডিয়ান

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ