আসেন একদিন
কিছু আড্ডা দেই।
জীবন নিয়ে কথা কই
কিন্তু আপনার সেই সময় টা কই?
এই কাজ সেই কাজ
দাপ্তরিক কাজ সহ নানা ব্যস্ততা!
আমি দূরে অপেক্ষায় চাতক হয়ে থাকি
আপনাকে দেখার নেশায় বুদ হই
কিন্তু সময় হয় না!
নিজেকে তুলে ধরতে চাই আপনার কাছে
জমানো কিছু বাক্য
জমে জমে বরফ হয়
আবার গলে জল হয়
স্রোতের ধারা তৈরি হয়
সে স্রোতে আমি গা ভাসাই না
নিজেকে ভাসিয়ে কি হবে বলুন?
ভাসতে ভাসতে হয়তো একদিন অপেক্ষার পালা বদল হবে
জল আবার জমা হবে
আবার বরফ হবে
উষ্ণ বরফ!
যা একান্ত আমাকেই পোহাতে হবে!
আজকাল কেনো যেনো নিজেকে নিয়ে ব্যস্ত সবে
ব্যাস্ততার এই কলার ভেলায় সবাই ভাসে
আমাকেও ভাসাতে চায়
আমি দূরে সরে রই
চাই না ভাসাতে নিজেকে!
বিপরীত পথে হাটতে পারাটা আমার কাছে একটা শিপ্ল বটে!
অবশ্য এটা কঠিন থেকে কঠিনতর!
তবুও বলছি
একদিন আসুন
ইকটু আসুন
পাশে বসুন
ধোঁয়া উড়ানো কফির কাপে ঠোঁট মিলাই
আর গল্প বলি জীবনের
বাস্তবতার।
আবারও বলছি
মনকে স্থীর করুন
অত:পর খাঁটি নিয়ত করুন
দেখবেন সাক্ষাৎ হবে
গল্প গান সবি হবে।
চাই একটা নির্মল মন
একটা হাসি একটা গল্প
একটা গান অথবা কবিতা
আর এভাবেই জমে উঠবে
ব্যস্ততার শহরের বাস্তবতার এক গল্প!
না হয় একবার সেই পরুন
সময়কে ভাগ করে না হয় এক সিকি আমায় দিন
তবুও দেখা হউক
সাক্ষাৎ হউক
কথা হউক
না হয় দিনকে দিন ফারাক তৈরি হয়
এ সময়ের প্রচলিত গল্পটা আমরা না লিখি আর প্রকাশ করি
প্রকাশ করি এক হৃদয়ের উদারতা
পাথার সম বিশালতা
সময়ের বহমান গতীর মতো ছন্দে চলা লুকিয়ে রাখা ভালোলাগা ভালোবাসা
উজাড় করি জটিলতা
ঝেড়ে ফেলি কুটিলতা!
আসুন
না হয় একটিবার
দেখি একটি নতুন চাঁদ
গড়ে তুলি নতুন এক বসুন্ধরা!
যেখানে আপনি আমি আর আমরা
সহায় হবো,মানবিক হবো
সময় হবে সবার জন্য
আমরা হবো হবো পরস্পরের!!
আসেন ইকটু আড্ডা দেই
রচনা কাল: ৬ জুন'২৪ সোমবার,কল্যাণ পুর
লেখক কবিঃনূরুল ইমরান