
এসবি ক্রীড়া ডেস্ক : ইউরোর প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত একটায় জার্মানির মিউনিখ ফুটবল আরেনায় শুরু হবে ম্যাচটি।
এবারের ইউরোতে পারফরম্যান্সের বিচারে অনেকটাই এগিয়ে স্পেন। গ্রুপপর্বে তারা ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়াকে হারানোর পর নকআউটে তারা হারিয়েছে জর্জিয়া এবং জার্মানির মতো দলকে।
অন্যদিকে ফ্রান্স সেমিফাইনালে খেললেও ওপেন প্লে তে একটিও গোল করতে পারেনি। সেমির পথে তারা গ্রুপপর্বে অষ্টিয়াকে হারলেও ড্র করেছিল পোল্যান্ড ও নেদারল্যান্ডসের সাথে। আর নকআউটে তারা বেলজিয়াম ও ট্রাইব্রেকারে পর্তুগালকে হারিয়েছে।
যদিও পরিসংখ্যানে এগিয়ে থাকছে ফ্রান্স। শেষ চার মুখোমুখিতে ফ্রান্স জিতেছে তিনটি ম্যাচে পক্ষান্তরে স্পেন জিতেছে একটি ম্যাচে। তবে চলতি ইউরোর পারফরম্যান্স বিবেচনায় আজকের ম্যাচে ফ্রান্স থেকে অনেকটাই এগিয়ে থাকছে স্পেন।
_সংবাদ বুলেটিন/ইন্দ্রজিৎ_