ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বর্তমান উপাচার্য (ভিসি) ড. এ. কে. এম. মতিনুর রহমান বগুড়া সফরে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার বন্ধুরা। মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রফেসর ক্লিনিক প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর থানা পুলিশিং কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাফর আলমগীর বন্ধুদের পক্ষে ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন মেজর (অব.) রবি, সোহেল হাজী, ইউমিসেসের জেমস, রাকা, বিএনপি নেতা সফিকুল ইসলাম শফিক, সমাজসেবক সাজু প্রমুখ।
পরে ড. এ. কে. এম. মতিনুর রহমান বন্ধু ও সঙ্গীদের নিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।