মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহজাদপুর উপজেলা তথা গোটা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদাহ ইউনিয়ন পরিষদের
সাবেক সফল চেয়ারম্যান আব্দুল জব্বার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। ঈদ সব ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়। তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেছি। তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আযহার এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের প্রতি সহমর্মী হই। এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখি। এছাড়া তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহবান জানান।