রাব্বি ছৈয়াল,শরিয়তপুর প্রতিনিধি :
শরিয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও বুড়িরহাট ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ৩৬০ বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী ও খাদ্য সহযোগিতা পৌঁছে দিতে রওনা হয়েছে টিম পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ুয়া ছাত্র ও স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এক ট্রাক উপহার সামগ্রী (ত্রাণ) নিয়ে যাত্রা করে ইনস্টিটিউটের এর ছাত্র ও স্থানীয় ছাত্র সমাজ ’এর ১০ সদস্য বিশিষ্ট একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল , কম্পিউটার ও টিসিটি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মিজানুর রহমান, শাওন, ইসতিয়াক, রিভান, সাব্বির, আসাদুজ্জামান ও আবির ।
জানা যায়, বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত অনলাইন-অফলাইন মিলে নগদ ২ লাখ ৩৯ হাজার ৪৩৪ টাকা এবং ৩০০ কেজি চাল ও ৪ বস্তা কাপড় সংগ্রহ করেছে ইনস্টিটিউটে পড়ুয়া ছাত্র ও স্থানীয় ছাত্র সমাজ। ৩৬০ প্যাকেট শুকনা খাবারের মধ্যে ছিল চিড়া, চিনি, মুড়ি, দুধ ,শুকনা বিস্কুট, খাবার স্যালাইন, দিয়াশলাই, সরিষার তেল, ফিটকিরি, পাঁচ ধরনের ঔষধ, কয়েল, মোমবাতি, ন্যাপকিন ইত্যাদি।
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাতুল, মাহি তাদের দল প্রথম থেকেই নোয়াখালীতে অবস্থান করছেন। তারা বলেন সাধারণ মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব এখন তাদের আমানত বন্যায় দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া।
বন্যার্ত মানুষ সম্পর্কে জানতে চাওয়া মাত্রই টিমের সদস্যরা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা এই ধরনের মানবসেবায় নিজেরা অংশগ্রহণ করতে পেরেছি। আমি দেশের সকল স্তরের মানুষকে আহ্বান করবো যেন তারাও তাদের নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষদের জন্য এগিয়ে আসে। তাদের দাবি পরিস্থিতি বিবেচনায় অনলাইন অফলাইন অর্থ সংগ্রহ বন্ধ রেখেছে , কেউ যেন বিকাশে নগদে কোন টাকা না দেয় সেই আহ্বান ছাত্রদের অতএব প্রতারিত চক্র হতে সাবধান।
শরীয়তের পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মুনির বলেন আমাদের ছাত্রদের ও বুড়িরহাট ছাত্র সমাজ সকলের প্রচেষ্টায় এই কাজগুলো করা সম্ভব হয়েছে । আমি তাদের জন্য দোয়া ও শুভকামনা করছি ।