এসবি ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৩৯ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার (১৬ আগস্ট) সাত উইকেট হারিয়ে ৯৭ রানে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে ৪৭ রান যোগ করতেই সবকয়টি উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রান। এর আগে প্রথম দিন দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৬০ রান সংগ্রহ করায় ১৬ রানের লিড পায় তারা।
১৬ রানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করাম ও কাইল ভেরেইনের ফিটটিতে দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২২৩ রান।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা:
১ম ইনিংস -১৬০ (পাইত ৩৮*, বেডিংহাম ২৮ ; জোসেফ ৫/৩৩, সিলস ৩/৩৫)
২য় ইনিংস - ২২৩/৫ ( মার্করাম ৫১, ভেরেইন ৫০* ; সিলস ৩/৫২, মোতি ২/৬১)
ওয়েস্ট ইন্ডিজ:
১ম ইনিংস - ১৪৪ (হোল্ডার ৩৩*, কারটি ২৬ ; মুল্ডার ৪/৩২, নান্দ্রে ৩/৪৯)
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ