
রবিবার (৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় মুহূর্মহূ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে কাওরান বাজার মোড়ে অবস্থান নেন মুঠোফোন ব্যবসায়ীরা। এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে বাংলা মটরের দিকে ছত্রভঙ্গ করে। পরে, কাওরান বাজার মোড়ে অবস্থান নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে তাদের বসুন্ধরার দিকে দিকে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় কয়েকজন ব্যবসায়ী জানান, ৫৭ শতাংশ ভ্যাট বাড়ানোর ফলে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এ সময় সরকারের কাছে ৫৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে ১০ শতাংশ এ কার্যকরের দাবি জানান তারা। আন্দোলনরত ব্যবসায়ীদের বাসায় বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।