
ঈশ্বরদী উপজেলা, দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের তরুন এক যুবক ইঞ্জিনিয়ার জুলফিকার আলম জিল্লুর আজ (২৮) সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
বনপাড়া পাবনা হাইওয়ে গড়মাটি কলোনি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো এক ট্রাকে প্রাইভেট কার নিয়ে ধাক্কা দিলে তৎক্ষণাত সেই স্থানেই নিহত হয় জিল্লুর।
জিল্লুর ঢাকাতে এক বেসরকারী প্রথিষ্ঠানে চাকরিরত ছিল।
কিন্তু সে এখন লাশ হয়ে ফিরছে বাড়িতে।
তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে, অনেকেই মেনেই নিতে পারছে না তার এই মৃত্যুকে।




