প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫ | ৮:০৪ পূর্বাহ্ণ
কুমিল্লায় হাসনাতের নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন ২ যুবক আটক নি

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের চলাকালে সন্দেহজনক আচরণ ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মীরা ওই দুজনকে আটক করেন।
পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার হোসেন।
তিনি জানান, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। সন্দেহভাজন দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ দিকে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক: নজরুল ইসলাম (মিলন) || প্রকাশক: মো: মনজুরুল ইসলাম (রিপন)
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।