খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত শাজাহানপুর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে শাজাহানপুর উপজেলা বিএনপি। এ উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
ঘোষিত শোক কর্মসূচির মধ্যে রয়েছে— কুরআন খতম, দোয়া মাহফিল এবং কালো ব্যাচ ধারণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহীন সানী, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।