গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের পূবাইলে ২০১৩ সালে বি এন পি এর মিছিল গতিরোধ করে গুলি , হামলা, ভাংচুর ও হুমকির অপরাধে গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি কে প্রধান আসামী করে গতকাল রাতে পূবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এতে পূবাইল থানা আওয়ামীলের সভাপতি শিরিষ, সাধারণ সম্পাদক জাহিদ সহ ৫৫ নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়েছে, হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে ২০১৩ সালে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ডের মিরের বাজার এলাকায় বি এন পি নেতাকর্মীরা মিছিলে নামলে চুমকির নির্দেশ আওয়ামীলীগের পেটুয়া বাহিনী নির্বিচারে মারপিট ও গুলির ঘটনা ঘটায়। পূবাইল থানার অফিসার ইনচার্জ সাখাওত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছে।