
বগুড়ার গাবতলী কাগইল মিরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬বোতল ফেনসিডিল উদ্ধার সহ রেজাউল করিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে এএসআই আবু তৈয়ব, এএসআই কামরুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মিরপুর গ্রামের রেজাউল করিমের বাড়িতে তল্লাশি চালায়। এসময় রেজাউল করিমের দেহ তল্লাশি চালিয়ে ২বোতল ফেনসিডিল ও তার দেখানো মতে তার হেফাজত হতে ৪বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ রেজাউলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এসআই আব্দুল কুদ্দুস উপরোক্ত ঘটনায় রেজাউলকে গ্রেফতার ও মামলা দায়ের সত্যতা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত রেজাউল করিম মিরপুর গ্রামের আব্দুল কুদ্দুছ এর ছেলে।