গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত আসনের এমপি সুরাইয়া জেরিন রনি গতকাল মঙ্গলবার গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন এর অফিস কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। এরপর এমপি সুরাইয়া জেরিন রনি গাবতলী পৌরসভায় গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, উচ্চমান সহকারী নুরে আলম, কর নির্ধারক সাজ্জাদুর রহমান শামীম, সেনেটারী ইন্সেপেক্টর আমিনুল ইসলাম, কার্যসহকারী কোহেল হাসান, টিকাদানকারী সুপারভাইজার সামছুল হক কালু প্রমুখ।