
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ মোঃ রনি
জীবননগরেও ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী (সা.)—কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে জীবননগরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। এরপর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম সাইফুল্লাহ বলেন, ভারতে মহানবী (সা.)—কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেব না। আমাদের জীবনের থেকে দামি আমাদের নবী। আর যদি এই নবীকে অপমান করা হয় আমরা কোনোদিন সহ্য করব না। যদি জিহাদ করতে হয় তাও করব। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। অতিদ্রুত কটূক্তিকারীদের শাস্তি না দিলে বাংলাদেশের প্রতিটি মুসলিম রাস্তায় নেমে জিহাদ করবে