বগুড়া শাজাহানপুরে চোপিনগর ইউনিয়ন বিএনপি'র ২ নং ওয়ার্ডের উদ্যেগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া চারমাথায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সাইফুল ইসলাম বকুলের সভাপতিত্ব এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর রহমান,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমরান হোসেন,সিনিয়র সহ-সভাপতি রজব আলী বাবলু,সহ সভাপতি হিরুজ্জামান দুলাল,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি,ইউনিয়ন যুবদলের আহবায়ক মহিনুল ইসলাম পলাশ
সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ জাহিদুর রহমান।