বগুড়া শাজাহানপুরের চোপীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারণা ও ভোটকেন্দ্র কমিটি গঠন সভা শুক্রবার বিকেলে চোপীনগর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মঞ্জুর কাদের মন্টু।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুর রহমান দুলু,
সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মোনায়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, চোপীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মইনুল ইসলাম পলাশ, শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে ২০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।