প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৬ | ৫:৫৬ পূর্বাহ্ণ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ‘অফিস সহায়ক’ পদে ২৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ জুন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। চলবে ৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিষ্ঠান: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর
পদ সংখ্যা: ২৮০ পদের
বিবরণ:
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বয়স: ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১০ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদন পদ্ধতি: আবেদন করতে এখানে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা
সম্পাদক: নজরুল ইসলাম (মিলন) || প্রকাশক: মো: মনজুরুল ইসলাম (রিপন)
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।