
জয়পুরহাটের আক্কেলপুরে পিএমকে’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলার আক্কেলপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর আক্কেলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) পিএমকে’র আক্কেলপুর শাখা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে এলাকার প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্প থেকে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে সাধারণ ও বিশেষায়িত চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। সেবা নিতে আসা নারী ও পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সাধারণ মানুষ এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচীতে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন—
অনুষ্ঠানে পিএমকে’র আক্কেলপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মিনহাজুর রহমান, আইটি অফিসার মোঃ মাসুম বিল্লাহসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পিএমকে কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সর্বাঙ্গীন আর্থসামাজিক উন্নয়ন করাই তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবা ও উন্নয়নমূলক কাজ বজায় থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।