মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা:
জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে মোংলা-রামপাল সংসদীয় আসনের (বাগেরহাট-০৩) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় তারা ফুলের তোড়া দিয়ে বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানান। পরে বিএনপি প্রার্থী তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।
এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগ দেয়া জামায়াত-জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলেন, আমরা বিশেষ করে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আজ বিএনপিতে যোগ দিয়েছি।