২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ১৭ ডিসেম্বর, আহ্বায়ক মাসুম—সদস্য সচিব ছোটন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক বিশেষ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক মাসুম (১৯৮৬ ব্যাচ) কে আহ্বায়ক এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন (২০০৭ ব্যাচ) কে সদস্য সচিব করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহুরুল ইসলাম বিএসসি (১৯৯২ ব্যাচ), সরকার মুক্তা (১৯৯৩ ব্যাচ) ও এম. আর. মানিক (১৯৯৯ ব্যাচ)। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসানকে ট্রেজারার করা হয়েছে। একই সঙ্গে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সভায় জানানো হয়, প্রতিটি এসএসসি ব্যাচ থেকে দুইজন করে প্রতিনিধি নিয়ে কমিটির পরিসর আরও বিস্তৃত করা হবে। দায়িত্ব বণ্টনের মাধ্যমে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবেন সংশ্লিষ্টরা।

কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ ছোটন বলেন, “ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের বহু কৃতী শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত রয়েছেন। ব্যস্ত জীবনের মাঝে একটি দিন আমরা আবারও ফিরে যেতে চাই সেই সোনালি স্কুল জীবনে। এ লক্ষ্যেই পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে।”

উল্লেখ্য, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ