মোঃ রনি ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি:
নিজের নামটিও বলতে পারেন না ছেলেটি। বাবা-মার নাম তো নয়ই। বাড়ি কোথায়, কোথায় যাবেন, পরিবারে তার কে আছে, পরিবারের কারও সঙ্গে যোগাযোগের কোনো পদ্ধতি- এসব কিছুই জানেন না তিনি। তাই হয়ত তিন মাস আগে নিখোঁজ হওয়ার পর আর খোঁজ মেলেনি ছেলেটির।
বিশেষ চাহিদাসম্পন্ন এ ছেলেটির নাম খালেক হোসেন । বয়স ২২। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হসাদাহ গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। হাসাদাহ গ্রাম থেকেই তিনি হারিয়ে যান। তিন মাস ধরে দেশের আনাচে-কানাচে একাই খোঁজে ফিরছেন বাবা শাহাজাহান আলী। কিন্তু পাচ্ছে না।
সন্তানকে না পেয়ে পাগলপ্রায় মা বললেন, আমার ছেলে কথা বলতে পারে না। বুদ্ধিও নেই। তিন মাস ধরে তাকে পাচ্ছি না। এ তিন মাসে যেখানে যেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু পাইনি। আমি জানিনা সে বেঁচে আছে না মরে গেছে। মরে গেলেও আমি নিশ্চিত হতে চাই সে মরে গেছে। আর যদি সে বেঁচে থাকে, আর আমার ছেলেকে যদি কেউ দেখেন, তাহলে আমাকে জানানোর অনুরোধ করছি।
যোগাযোগ নম্বর : ০১৯৪৫৭৩৭৪৩১