
এদিকে, শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হবেন হাদি। এ জন্য তৈরি করা হচ্ছে কবর। এদিন সকাল সাড়ে ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবর খোঁড়া শুরু হয়েছে।
অন্যদিকে, হাদির জানাজায় অংশগ্রহণ করতে আসা হাজারো ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। এ সময় চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।
ওসমান হাদির মৃত্যুতে আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এদিন দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।