
মো: হাছিব সরদার, মোংলা সংবাদদাতা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর দীর্ঘ ১৮ বছর পরে মোংলায় বিএনপি'র জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখার উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়।
১৮ অক্টোবর (বুধবার) বেলা ৩ টায় মোংলা বন্দর শ্রমিক সংঘের মাঠে মোংলা পৌর বিএনপি'র আহবায়ক মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ মোজাফ্ফর আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আ: মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপি'র আহবায়ক হাফিজুর রহমান তুহিন সহ মোংলা পৌর যুবদলের আহবায়ক মো: মাহমুদ রিয়াদ ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল সহ দলীয় অংঘ সংগঠনের নেতাকর্মীরা।