ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় ধুনট পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী ও জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।
বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে জনগণের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, রেজানুর ইসলাম খান রেজা, মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, জাকির হোসেন জুয়েল, ময়নুল হাসান মকুল, হায়দার আলী হিন্দোল, আব্দুল কাইয়ুম টগর, শাহজাহান আলী, নিয়ামুল আলম তালুকদার, আবুল কালাম, বেলাল হোসেন বাবু, আতাউর রহমান পলাশ ও আপাল শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জ্বল, মোহাম্মদ আলী জন, আল-আমিন, জাহাঙ্গীর আলম লিটন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, সজিব মন্ডল, মাহমুদুল হাসান সুমন; স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু; শ্রমিকদল নেতা খোরশেদ মন্ডল, মিরাজ; ছাত্রদল নেতা আলম হাসান, সম্রাট, মিশুক বাবু, মিলন মিয়া, একে মিনু ও অপূর্বসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।