বগুড়ার ধুনট উপজেলায় ১৫০ গ্রাম গাঁজাসহ সাহারা বেওয়া (৫২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সাহারা বেওয়া উপজেলার গোসাইবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার গোসাইবাড়ি গ্রামে মাদকদ্রব্য কেনাবেচার খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহারা বেওয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে সাহারা বেওয়াকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।