ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় সদর ইউনিয়নের হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী ও জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল আলিম মিঠু, আব্দুল কালাম আজাদ, মহসীন আলী, মহিলা দলের নেত্রী শারমিন সুলতানা দিপ্তী ও ফেরদৌসি আকতার, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান এবং ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব।
কর্মীসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।