ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আব্দুল ওহাবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয়।
উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য রেজাউল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহমুদ আলম লেবু, জামায়াতের বাইতুল মাল সম্পাদক তরিকুল ইসলাম।
এসময় সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, এম এ রাশেদ, রফিকুল আলম, মাসুদ রানা, আমিনুল ইসলাম শ্রাবণ, কারিমুল হাসান, রাকিবুল ইসলাম, জিল্লুর রহমান, মনিরুজ্জামান, আনোয়ার হোসেন সহ ধুনট উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য গন উপস্থিত ছিলেন।