ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ আলী জনকে সভাপতি এবং জাহিদুল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষিত আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অন্যান্য নেতারা হলেন— সিনিয়র সহ-সভাপতি আবু মুছা, সহ-সভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান এবং দপ্তর সম্পাদক বিএম সালমান সাদিক বাঁধন।
এছাড়া নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন এ কমিটি ঘোষণাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।