নড়িয়ায় ইসতিসকার নামাজ শেষে নড়িয়া ফোরামের বিশুদ্ধ পানি ও সরবত বিতরন
রাব্বি ছৈয়াল
শরিয়তপুর প্রতিনিধি :
অনাবৃষ্টি, ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় শরীয়তপুরের নড়িয়ার বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১ মে ) সকাল ৯টায় ইসতিসকার নামাজ আদায় ও বৃষ্টি চেয়ে মোনাজাত করেন মুসল্লিরা।
নামাজে ইমামতি, খুতবা ও দোয়া পরিচালনা করেন উপজেলার মুলফতগঞ্জ মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ডামুড্যা কনেকশ্বর হাফিজিয়া মাদরাসা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ আবদুস সাত্তার ।
এ নামাজ আদায়ের জন্য সকাল ৯টায় নানান বয়সী মানুষ বিহারিলাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন। এরপর সকলে মিলে জামাতের সহিত দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, ও তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
আগত মুসুল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সেজন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষন করেন।
নামাজ শেষে আগত মুসল্লী, আম জনতা ও পথচারিদেরকে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত পান করান নড়িয়া ফোরাম নামের একটি সামাজিক সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে যানান,
প্রচন্ড তাপদাহে মানুষ খুবই ক্লান্ত।
তাই আমরা আমাদের এই নড়িয়া ফোরামের পক্ষ থেকে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করছি যাতে করে তাদের কিছুটা ক্লান্তি দূর করতে পারেন।
পথচারী বলেন,প্রচন্ড গরমে আমরা খুবই ক্লান্ত আমাদের খুবই কষ্ট হচ্ছে নড়িয়া ফোরাম আমাদের জন্য যে বিশুদ্ধ পানি ও সরবতের ব্যবস্থা করেছে এতে আমরা খুবই খুশি।
আমরা তাদের জন্য দোয়া করি এবং নড়িয়া ফোরামের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।