রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধিঃ
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি স্ব স্থানে রাখার দাবিতে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শরীয়তপুর নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়ন এর মুলফতগঞ্জে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে শত-শত মানুষ বেলা ১১ টার দিকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানব বন্ধন শেষে মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে থেকে শুরু হয়ে মুলফতগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত সাধারণ জনগণের পক্ষে বক্তব্য প্রদান করেন এডভোকেট মাসুদ দেওয়ান সহ আরো অনেকে।
তাদের দাবি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যদি কোন স্বরযন্ত্র করা হয় তাহলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন। আমরা চাই এই স্বাস্থ্য কমপ্লেক্স পুরনো যায়গা থেকে যেনো না নেওয়া হয়।
তাদের দাবি শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া উপজেলাধীন কেদারপুর ইউনিয়নে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডে নতুন ভবনে স্থানান্তরের প্রক্রিয়া চলিতেছে। এমতাবস্থায় পুরনো ভবনটি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানান্তর না করা হয়। স্থানান্তর করা হলে সাধারণ জনগন তা কঠিন ভাবে প্রতিহত করবে।
পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নতুন ভবনে কোন মালামাল কোন ডাক্তার, নার্স ও স্টাফ পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নতুন ভবনে না নেওয়ার দাবি তোলেন।
নড়িয়া পৌরসভায় নতুন ভবনে অন্য কোনো হাসপাতাল করা হউক। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরাতন ক্যাম্পাসে বহাল থাকবে। পুরাতন ক্যাম্পাসে পর্যাপ্ত অব্যবহৃত জায়গা রয়েছে, সেখানে নতুন ভবন করা হউক। পুরাতন ভবনের পাশে শক্তিশালী বেড়িবাঁধ নির্মিত হওয়ায় নদী ভাঙ্গনের সম্ভবনা নাই। পদ্মা নদীর মাঝখানে অবস্থিত চরআত্রা ইউনিয়ন, নওপাড়া ইউনিয়ন, ঘড়িসার ইউনিয়নের একটি বড় অংশ এবং ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ও চরভাগা ইউনিয়ন এবং জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের জনসাধারণ ভৌগলিক অবস্থানের কারনে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহজেই স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সটি যদি স্থানান্তর করা হয়, তাহলে উক্ত ইউনিয়নের জনসাধারণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।