নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ভূমিসেবা মেলা'র উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৯শে মে (মঙ্গলবার) উপজেলা ভূমি অফিস, নন্দীগ্রাম এর আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। উদ্বোধন শেষে একটি র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম সারোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা হারুনার রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, উপজেলা সমবায় কর্মকর্তা ঝর্না রানী দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহম্মেদসহ পাঁচটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।