
নর্দান ইউনিভার্সিটি খুলনাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ২ টায় নর্দান ইউনিভার্সিটি খুলনার শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর জালালউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ প্রফেসর আবদুল মান্নান, আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, প্রফেসর ড. মারুফ আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে বলেন, নিজের কাজটা সর্বপরি সঠিক ভাবে করতে পারাটাই স্বাধীনতা। তিনি সকলকে আহ্বান জানান নিজ নিজ অবস্থান থেকে দেশকে ভালবেসে দেশের জন্য কাজ করার।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করে বলেন , ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর চালানো হামলার নির্মম চিত্র সরাসরি দেখেছি, পাকিস্তানী হানাদার বাহিনী ছাড় দেয়নি কোন বয়সের মানুষের। এসময় তিনি সকলের মাঝে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।