
এসবি ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে না পারা মুশফিকুর রহিম ফিরেছেন দলে। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজে তিনিও ফিরেছেন দলে। আর দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।
১৬ সদস্যের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ _