গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাখাওয়াত এর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন গাজীপুর মহানগরীর পূবাইল থানা যুবদল এর নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পূবাইল থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক ওসমান খান, সাবেক গাজীপুর মহানগর যুবদলের তথ্য ও গবেষনা সম্পাদক মো : হাসান, পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন দেওয়ান , পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ, ৪০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক মো: রাজিব হোসেন, ৪০ নং ওয়ার্ড যুবদলের ক্রিয়া সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা মজনু, এনাম, রাসেল সহ আরো অনেকে।
এ সময় যুবদল নেতা ওসমান খান পূবাইলে যুবদলের নাম ব্যাবহার করে কেউ যেন কোন দখল, চাদাবাজি না করতে পারে এ বিষয়ে পুলিশ কে সহযোগিতার মনোভাব পোষন করেন।
এ সময় পূবাইল থানার ওসি যুবদল নেতাদের উদ্দেশ্য বলনে, এলাকায় শান্তি শৃংখলা, মাদক ও সন্ত্রাস নির্মূলে যুবদল কে পাসে নিয়ে এক সাথে কাজ করতে চাই ।