গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন, ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান, এ্যাসিল্যান্ড আব্দুর রউফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ন কবীর, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, ওসি আনিছুর রহমান আনিস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা, যুগ্ম সম্পাদক রিপন মন্ডল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রহমান, দপ্তর সম্পাদক শ্যামল সরকার, সাংবাদিক মোজাফ্ফর রহমান, আব্দুল গনি মিঠু, আহসান হাবিব শিবলু, বীর বিক্রমসহ অনেকে।