ফকিরহাট সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা:
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনর দ্বি-বার্ষিক সম্মেলনে এ এম জয়নাল হুসাইন সভাপতি ও আমজাদ মোড়ল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট সদর ইউনিয়ন শাখার শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফকিরহাট উপজেলা সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান।
সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ এম জয়নাল হুসাইনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এ,বি,এম তৈয়াবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী উপদেষ্টা শেখ আবুল আলা মাসুম, ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মাওলানা মোফাজ্জল হায়দার। পরে জয়নাল হুসাইনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।