
সুব্রত দাশ, চট্টগ্রাম প্রতিনিধি: ফেনীর মাহিপালে সড়ক দুর্ঘটনায় পূজন দাশ (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত পূজন দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি স্থানীয় আলী আহম্মদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফেনীর মাহিপালে দূর্ঘটনাটি ঘটে। পূজন দাশ ও বড় ভাই জিকু দাশ মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিসিজি ট্রাস্ট মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পূজন দাশকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য নিহত পূজন ও তার বড় ভাই তাদের মৃত দাদুকে দেখার জন্য মোটরসাইকেল করে চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিলেন।