বগুড়ায় ইসলামী ছাত্রশিবির জেলা পূর্ব ও পশ্চিম শাখার আয়োজনে উপশাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ এপ্রিল)বেলা ৩.০০ ঘটিকায় শাজাহানপুর উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে ও জেলা পশ্চিম শাখার সভাপতি সাইয়েদ কুতুব সাব্বিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন,প্রত্যেক জনশক্তিকে সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে দ্বীন কায়েমই আমাদের প্রধান লক্ষ্য । পথহারা ছাত্রসমাজের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছার মাধ্যমে এ সমাজ পরিবর্তন করতে হবে।
সমাবেশ আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মাদ ফখরুল ইসলাম,বগুড়া শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম,জেলা পূর্ব শাখার সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব,পশ্চিম শাখার সেক্রেটারি আল ইমরান,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ,বগুড়া ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মাদ প্রমূখ।