৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর, তারকাদের মিলনমেলা

spot_img

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সঙ্গীত আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২০তম আসর বসতে যাচ্ছে বগুড়ায়। আজ ৭ এপ্রিল পাঁচতারকা হোটেল মম ইন-এ অনুষ্ঠিত হবে এ জমকালো আয়োজন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে টিএমএসএস।

এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই বগুড়ায় নেমেছে তারকাদের মিলনমেলা। দেশের সংগীত ও বিনোদন অঙ্গনের শীর্ষস্থানীয় শিল্পীরা অংশ নিতে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে থাকছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা, জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, কনা, ইমরান মাহমুদুল এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ আরও অনেক তারকা।
এবারের আসরে মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। বাংলা সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। অন্যদিকে লোকসংগীতে অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে প্রখ্যাত শিল্পী কাঙালিনী সুফিয়াকে।
উত্তরবঙ্গের বগুড়ায় প্রথমবারের মতো এমন আন্তর্জাতিক মানের আয়োজন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানান, এটি শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়—বাংলা সংগীতের ঐতিহ্য ও আধুনিকতার এক মিলনমেলায় রূপ নেবে এবারের আসর।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ