
নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র রাহিম হোসেন (১৮) এবং শিবগঞ্জ উপজেলার আতলাই দাড়পাড়ার আবু তালেবের স্ত্রী শান্তা ইসলাম (২৪)।
আহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুরঘর গ্রামের লিটন হোসেনের ছেলে তৌফিক হোসেন এবং একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে রহিম উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মাদ্রাসাছাত্র রাহিম হোসেন বন্ধু তৌফিক ও রহিমকে মোটরসাইকেলে নিয়ে সান্তাহার থেকে আদমদীঘি ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-নওগাঁ সড়কের ইন্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত রাহিম ও তৌফিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসক রাহিমকে মৃত ঘোষণা করেন।