বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজমুল হুদা (৫৬) নিহত হয়েছেন।সোমবার (২৭ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হুদা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল হোসেনের ছেলে।দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।.