বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে গোকুল ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বিএনপি।
রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী গোকুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলুকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চান।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, বিএনপি নেতা শফিকুল ইসলাম, সহ-সভাপতি তমেজ হাজি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনুসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।