বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী রবিবার (২ নভেম্বর) শাজাহানপুর উপজেলার আমরুল ও গোহাইল ইউনিয়নে দিনভর ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি আমরুল ইউনিয়নের ডেমাজানী এলাকায় গণসংযোগকালে ডেমাজানী কমর উদ্দিন ডিগ্রি কলেজ, ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় এবং আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিকেল ৪টায় তিনি গোহাইল ইউনিয়নে মহিলাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রোগ্রামে যোগ দেন। সেখানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীরা সমাজ ও জাতি গঠনের গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, সুযোগ থেকে বঞ্চিত করেনি। ইনশাআল্লাহ, আমরা নারী শিক্ষার প্রসার ও তাদের নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।
সন্ধ্যায় তিনি গাবতলী উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে জনগণ অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, মাওলানা সিরাজুল ইসলাম, আমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মোমিনসহ শতাধিক নেতাকর্মী।