
সুনামগঞ্জ প্রতিনিধি:
" সৎ,সংগ্রামী, আপসহীন, শ্রেণি সচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন, আওয়াজ তুলুন,
নিজ হাতে বালি- পাথর তুলে যে,বালি- পাথর মহালের মালিক সে, "
এই স্লোগান নিয়ে বালি- পাথর মহালে ড্রেজার- বোমা বন্ধ ও মহাল এলাকায় ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা প্রবেশ বন্ধ এবং বালি- পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল এগারোটায় বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়া'র সভাপতিত্বে এবং সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান'র সঞ্চালনায় বক্তব্য রাখেন,
প্রধান অতিথি এনডিএফ এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাংকুর দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুকেন্দু তালুকদার মিন্টু, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছদরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।