
বিরল সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দিন হবে রাতের মতো অন্ধকার
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চাঁদ যখন সূর্যের সামনে থেকে ঘণ্টায় ২৪০০ কিলোমিটার বেগে যাবে, তখন উত্তর আমেরিকায় সূর্যগ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণ খুবই বিশেষ এবং অনন্য হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ৮ এপ্রিল উত্তর আমেরিকা থেকে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। এটিই ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ। সকাল ১১টা ০৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। আমেরিকা ছাড়াও কানাডা ও মেক্সিকো থেকে দেখা যাবে সূর্যগ্রহণ।
বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে সমগ্র উত্তর আমেরিকাজুড়ে, সমগ্রতার পথ, অর্থাৎ চাঁদ সূর্যের সামনে এসে মাটিতে তৈরি ছায়া, ১৮৫ কিলোমিটার প্রশস্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-র বিস্তৃত অংশে প্রায় ১০০ মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ।
অন্ধকার পথে দুটি এলাকা থাকবে, দিন রাত হয়ে যাওয়ার অনুভূতি হবে। অন্ধকার হয়ে যাবে। তাপমাত্রা কমে যাবে। নিশাচর প্রাণী অর্থাৎ যেসব প্রাণী রাতে সক্রিয় থাকে তারা সক্রিয় হয়ে উঠবে। কিছুক্ষণ পর আবার সূর্য বেরিয়ে আসলে প্রাণীরা বিভ্রান্ত হয়ে যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এটি। যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে তখন ঘটে পূর্ণগ্রাস গ্রহণ। এই ঘটনার নেপথ্যে অন্যতম কারণ হল পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণায়মান অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে।
তবে এটি বাংলাদেশে দেখা যাবে না।